০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিবালয়ে পদ্মা-যমুনায় অবৈধভাবে ইলিশ শিকার

মানিকগঞ্জের শিবালয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও যমুনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ২০ জন জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন এলাকায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলে মাছ শিকার করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জন জেলেকে আটক করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন,“জাতীয় স্বার্থে মা ইলিশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রি বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা চাই নদীতে পর্যাপ্ত ইলিশের প্রজনন নিশ্চিত করতে—যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই জাতীয় সম্পদ ভোগ করতে পারে। এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ইলিশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে এবং সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

সরকার ঘোষিত ইলিশ প্রজনন মৌসুমে (৪ থেকে ২৫ অক্টোবর) দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ লক্ষ্যে শিবালয় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে প্রতিদিনই অভিযান পরিচালনা করবে।

প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা মেনে চললে নদীতে ইলিশের প্রজনন বাড়বে এবং দেশের অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

শিবালয়ে পদ্মা-যমুনায় অবৈধভাবে ইলিশ শিকার

শিবালয়ে পদ্মা-যমুনায় অবৈধভাবে ইলিশ শিকার

Update Time : ০৪:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫