মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম বলেন, “উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্টাফ রিপোর্টার : 















