০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ঘিওরে এসি ল্যান্ডের বিরুদ্ধে অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়পয়লা এলাকায় ওয়ারিশান সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বেআইনি পরিমাপ, একতরফা দখলদারিত্ব এবং ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন এক পক্ষকে জমির  বাউন্ডারি করার আদেশ প্রদানের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ৩টায় পয়লা বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিপু বলেন, ওয়ারিশান সম্পত্তির দলিলে বর্ণিত ভোগদখল উপেক্ষা করে প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যান্য ওয়ারিশগনদের না রেখে জমি পরিমাপ করা হয়েছে। এ সময় তারা দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তার কর্মকাণ্ডে দীর্ঘদিনের ভোগদখল ও সম্পত্তির অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এসি ল্যান্ডের এককভাবে জমি পরিমাপের বিষয়ে প্রতিবেশী মিজানুর রহমান প্রতিবাদ জানালে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হুমকি দেয়। এলাকাবাসী এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং অনতিবিলম্বে অপসারণের দাবি জানান।

 এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হরিরামপুরে সুতালড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মোঃ হান্নান মোল্লা।

ঘিওরে এসি ল্যান্ডের বিরুদ্ধে অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

Update Time : ০৫:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬