মানিকগঞ্জ পাটুরিয়া নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক কেএম নজরুল–এর নেতৃত্বে যমুনা নদীর বুকে চলন্ত ফেরিতে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৩ জন জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে নগদ টাকা, তাস ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ জন জুয়ারী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২০/০১/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ০১.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটগামী ‘গোলাম মাওলা’ নামক ফেরিতে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে টাকা ও তাস দিয়ে জুয়া খেলছে। সংবাদের সত্যতা নিশ্চিত হওয়ার পর রাত ০১.২০ ঘটিকায় মানিকগঞ্জ পাটুরিয়া নৌ থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে পাটুরিয়া ৩ নং ফেরিঘাট এলাকায়।
অভিযানকালে গোলাম মাওলা ফেরি থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন—
১। মোঃ আমজাদ মন্ডল (৪২), পিতা- মৃত কছিমুদ্দিন মন্ডল, সাং- ইদ্রীসপাড়া।
২। এরশাদ মন্ডল (৩৭), পিতা- মৃত আকবর মন্ডল, সাং- হোসেন মন্ডলপাড়া।
৩। মোঃ মকবুল কাজী (৩০), পিতা- মৃত ওমর কাজী, সাং- তাহের কাজীরপাড়া।
সকলের থানা- গোয়ালন্দ, জেলা- রাজবাড়ী।
অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও ২ জন জুয়ারী কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত—
০১ সেট (৫২ পিচ) তাস,
নগদ ১,২৬০/- (এক হাজার দুইশত ষাট) টাকা,
০১টি ছোট টর্চ লাইট
উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ ঘটনায় ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা নং- ৭, তারিখ- ২০/০১/২০২৬ ইং, ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
মানিকগঞ্জ পাটুরিয়া নৌ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক কেএম নজরুল বলেন,
“নদীপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নদীপথকে অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। প্রকাশ্যে জুয়া খেলার মতো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক জুয়া আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সর্বশেষঃ
পাটুরিয়া ফেরি থেকে ৩ জুয়ারী গ্রেফতার
-
স্টাফ রিপোর্টার: নানু মিয়া - Update Time : ১০:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ১১৮ Time View
Tag :
Popular Post
















