০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মন্ত্রী আফরোজা খানম রিতার মাতৃবিয়োগে মানিকগঞ্জে শোকের ছায়া

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা এমপি’র মমতাময়ী মাতা এবং সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নু-এর সহধর্মিণী হুরন নাহার রশিদ আর নেই।

রোববার (১ মার্চ) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি দুই কন্যা—আফরোজা খানম রিতা এমপি ও পারভিন বেগম, তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, গোলাম আবেদিন কায়সারসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

এছাড়াও জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সিহাব সুমনসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব-এর সভাপতি অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেন।

মানিকগঞ্জে সাধারণ মানুষ ও বিএনপি’র নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মন্ত্রী আফরোজা খানম রিতার মাতৃবিয়োগে মানিকগঞ্জে শোকের ছায়া

Update Time : ০৯:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬