০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে ডাকাতদের হাতে গৃহবধূ খুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে রাশিদা বেগমের বাড়িতে হানা দেয়। তারা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করার সময় তাকে হত্যা করে।

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ জানান, রাশিদা দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসেন এবং সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ীতে বসবাস শুরু করেন। তার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। ঘটনার রাতে রাশিদা একাই বাড়িতে ছিলেন, তবে ভাইয়ের মেয়ে ও নাতি পাশের ঘরে ঘুমাচ্ছিলেন।

এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে ডাকাতদের হাতে গৃহবধূ খুন

Update Time : ০১:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫