০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

মানিকগঞ্জে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জাগীর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। তিনি দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে রিপন হোসেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন রাজ হোটেলের সামনে থেকে একটি প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে জাগীর সেতুতে পৌঁছালে ঢাকা থেকে আরিচাগামী অপর একটি প্রাইভেটকারের সঙ্গে তার বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিপন হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় ঢাকা থেকে আরিচাগামী প্রাইভেটকারটির চালক শাহীন গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আহত চালক শাহীন সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ীর বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

Update Time : ০২:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬