০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মানিকগঞ্জে মাহিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

“দ্রুত বিচার নিশ্চিত কর, নারীবান্ধব সমাজ গড়ো” এই স্লোগান নিয়ে স্কুলছাত্রী মাহিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

২৩ শে জুন মঙ্গলবার বেলা ১২ টায় সিংগাইর উপজেলার বায়রা কলেজ রোডে উপজেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি পারভীন আক্তার-এর সভাপতিত্বে এবং উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্কুল পড়ুয়া শিক্ষার্থী মাহিয়ার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উপজেলা নারী উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিনা আক্তার, জমিদার বাজার কমিটির সভাপতি রজ্জব আলী, বারসিক কর্মী রিনা আক্তার, আছিয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহিয়ার নির্মম হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মাহিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হরিরামপুরে সুতালড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মোঃ হান্নান মোল্লা।

মানিকগঞ্জে মাহিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

Update Time : ০১:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬