০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হরিরামপুরে ইজারার শর্ত লঙ্ঘন ও অবৈধ বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন, জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি।

মানিকগঞ্জ ইজারাকৃত বালুমহলের বাইরে বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইজারাকৃত বালুমহলের সীমানার বাইরে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং চরাঞ্চলে তীব্র নদীভাঙনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১. ৩০ মিনিটে ব্যানার-ফেস্টুন নিয়ে হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্রনেতাদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ইজারাকৃত বালুমহলের নির্ধারিত সীমানার বাইরে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও মজুদ করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের কবলে পড়ে বসতভিটা, ফসলি জমি এবং বিভিন্ন অবকাঠামো হুমকির মুখে রয়েছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রনি। তিনি বলেন, “হরিরামপুরের আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান, সহ-সভাপতি আকিবুল খানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহরাব বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে। নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত পরিচালনা, ইজারার শর্ত লঙ্ঘন করে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন কবলিত এলাকার মানুষের জীবন, সম্পদ ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ-শেষ সম্বল ভিটামাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

হরিরামপুরে ইজারার শর্ত লঙ্ঘন ও অবৈধ বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন, জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি।

মানিকগঞ্জ ইজারাকৃত বালুমহলের বাইরে বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন

Update Time : ০৩:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬