সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনিয়ম-দুর্নীতির এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার যেখানে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে, সেখানে এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পরও অফিসটি খোলা রয়েছে এবং সেখানে সরকারি কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত না থাকলেও বহিরাগত একটি দালাল চক্র প্রকাশ্যেই অফিসের কার্যক্রম পরিচালনা করছে। এতে সাধারণ সেবাপ্রার্থীরা পড়ছেন চরম ভোগান্তি ও অনিশ্চয়তায়।
অভিযোগ রয়েছে, বিকেল ৪টার পর উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন অফিস ত্যাগ করলেও তার অনুপস্থিতিতে দালালদের মাধ্যমে অফিস চালু রাখা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও সরকারি শৃঙ্খলার পরিপন্থী। প্রশ্ন উঠেছে—একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসে না থাকলে কিভাবে বহিরাগতরা সরকারি অফিসের কার্যক্রম পরিচালনা করে?
এ বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “সরকারি কাজ চলমান থাকায় অফিস খোলা রয়েছে।” তবে তার এই বক্তব্য বাস্তব পরিস্থিতির সাথে সাংঘর্ষিক এবং দায় এড়ানোর কৌশল বলেই মনে করছেন সচেতন মহল।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী দালাল চক্র এই অফিসকে ঘিরে সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে সেবা প্রদান করছে, যা সরাসরি দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই অনিয়ম আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সর্বশেষঃ
শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য
-
Reporter Name - Update Time : ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- ২৫৭ Time View
Tag :
3 thoughts on “শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য”
Write Your Comment
Popular Post


















https://shorturl.fm/Fp1Ea
https://shorturl.fm/RZIUx
https://shorturl.fm/Igiwl