০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জ–২ আসনে মাইনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা জোরদার

মানিকগঞ্জ ২ আসনের  হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গোপিনাথপুর চরপাড়া থেকে ভাটিকান্দি নতুন বাজার পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল, পথযাত্রা এবং সাধারণ ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের আহমেদ ওমর ও সদস্য ইকবাল মির্জা, গোপিনাথপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কাজী, উপজেলা যুবদল নেতা মিজান মৃধাসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা মানিকগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাইনুল ইসলাম খান শান্তর পক্ষে জনসমর্থন কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও গোপিনাথপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ প্রচারণায় অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জ–২ আসনে মাইনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা জোরদার

Update Time : ০২:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬