০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা

মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর আংশিক ভাড়ারিয়া-হাটিপাড়া) সংসদীয় আসনের অন্তর্ভুক্ত হরিরামপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পক্ষে এই প্রচারণা কর্মসূচি পালন করা হয়।

৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাজারের বিভিন্ন এলাকায় এবং ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহীন (মোল্লা শাহীন)। তাঁর নেতৃত্বে মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পক্ষে ব্যাপকভাবে প্রচার চালানো হয়।

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহীন (মোল্লা শাহীন) বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি আমাদেরকে আশাবাদী করছে। বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতি ও সমর্থন চোখে পড়ার মতো।”

তিনি আরও বলেন, “ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আমরা মাঠে-ময়দানে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রচারণা কর্মসূচি অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা

Update Time : ০১:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬