০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

হরিরামপুরে মাদক মামলায় দুইজন গ্রেফতার।

মানিকগঞ্জের হরিরামপুরে মাদক মামলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) হরিরামপুর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার ধামরাই কমিশনার মোড় এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সাঈদ (২৭)। তিনি হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাবলু মিয়ার মেয়ের জামাই। অপরজন বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের মোঃ মাসুম হোসেন ওরফে সাগরের ছেলে মোঃ রিফাত হোসেন (১৯)।

উল্লেখ্য,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং-০৩/৩৮, তাং-১৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

পুলিশের সূত্রে আরো জানা যায়, এ মামলার অপর আসামি সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাতানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাইফুল ইসলাম শরীফ (৩৫) পলাতক রয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে জানান, আমাদের অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

হরিরামপুরে মাদক মামলায় দুইজন গ্রেফতার।

Update Time : ০২:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬