নাজির আহমেদ স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামে এক মাদ্রাসা শিক্ষিকাকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে।
নিহত সুমাইয়া আক্তার (৪০) জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে তার মরদেহ বাড়ির টয়লেটের সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। স্বামী মোস্তাক আহমেদ জানান, দোকান থেকে ফিরে তিনি স্ত্রীকে খুঁজে না পেয়ে চারপাশে অনুসন্ধান করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের টয়লেটের সামনে তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।
ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রাত ৮টার দিকে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
Reporter Name 














