০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ১৭৮ Time View

প্রতিবেদক: শাহীনুল হক।          

সাভারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন ও নাবিল পরিবহনের একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর তুলে দিলে হেলপার নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম। এর আগে, রবিবার রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ১১টার দিকে ব্যাংক টাউন এলাকায় হৃদয় ও আরতী নামে দুইজন রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লেগে বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয়েছেন আরও একজন।

প্রাইভেটকারের ধাক্কায় নিহত পথচারীরা হলেন- ব্যাংক টাউন মহল্লার ধিরেন এর  ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার রাকেশের স্ত্রী অর্চণা রানী আরতি (৩০)। এছাড়া নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (৩০)।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, গতরাতে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় নারীসহ দুইজন ও আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় নাবিল পরিবহনের হেলপারসহ ৩ জনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় কাউকে আটক করতে না পারলেও দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

Update Time : ১০:২৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫