১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন: ভারতকে দায়ী করলেন বিএনপি নেতা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২৫৬ Time View

স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির রোববার এক আলোচনা সভায় অভিযোগ করেন, ভারতের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে হত্যা করেছে।তিনি শেখ হাসিনাকে বিশ্বের এক নম্বর স্বৈরাচার এবং শেখ মুজিবুর রহমানকে দেশের প্রথম স্বৈরাচার হিসেবে উল্লেখ করে বলেন, “শেখ মুজিব দেশের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান দেশের ক্লান্তিকালে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান এবং ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ।আলোচনা সভা শেষে কেক কেটে জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।শিশুদের অংশগ্রহণে প্রতিযোগিতা:একই দিনে মানিকগঞ্জ শিশু একাডেমীতে আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ, দেশাত্মবোধক সংগীত এবং হামদ-নাত প্রতিযোগিতায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।এ আয়োজনে শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমের চেতনা তুলে ধরতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন: ভারতকে দায়ী করলেন বিএনপি নেতা

Update Time : ০৩:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫