০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

হরিরামপুরে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন বৃত্তি

মানিকগঞ্জের হরিরামপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিবছরের ন্যায় এবছরও বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন শিক্ষার্থী সাধারণ এবং ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে এমনটি তথ্য বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।

ফল প্রকাশের পর বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান টিপু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই আমাদের শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে । ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রচেষ্টা করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন , উপজেলার ৮৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর মোট ২২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৬৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

এর মধ্যে প্রতিবছরের ন্যায় আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি অর্জন একটি উল্লেখযোগ্য সাফল্য বলে আমি মনে করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হরিরামপুরে সুতালড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মোঃ হান্নান মোল্লা।

হরিরামপুরে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন বৃত্তি

Update Time : ০২:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬