০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সিংগাইর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম-কাশতা গোলাই এলাকায় পাটক্ষেত থেকে সাকিব নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপার্জনের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধ্যরাতে বলধারা ইউনিয়নের নবগ্রাম-কাশতা গোলাই এলাকার রাস্তার পাশে একটি পরিত্যক্ত ব্যাটারিচালিত অটোরিকশা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটির সূত্র ধরে আশপাশের এলাকায় তল্লাশি চালায়। একপর্যায়ে রাস্তার পাশের একটি পাটক্ষেত থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পুলিশ। খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেল গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হরিরামপুরে সুতালড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মোঃ হান্নান মোল্লা।

সিংগাইর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

Update Time : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬