স্টাফ রিপোর্টার
৫৯ সোনারগাঁও জনপথ সেক্টর ৭ উত্তরা ঢাকা এই হোল্ডিং নাম্বারের তথাকথিত ম্যানেজার “পলাশ” ও কেয়ারটেকার ‘রোকন’ ৪ আগস্ট ২০২৪ পুলিশের অ্যাকশনের সময় বিচ্ছিন্নভাবে দৌড়ে পালিয়ে ৭/৮ জন ছাত্র তাদের বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল। সে সময় বাড়ির মালিক রুবিনা কাওসার সিসিটিভিতে ভেতর থেকে দেখে এবং তাদেরকে বের করে দেওয়ার জন্য পলাশ ও রোকন কে নির্দেশ দেয়। এই পলাশ ও রোকন ছাত্রদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে গেটের গ্রিল আটকিয়ে দেয়। বিষয়টি সেদিন অনেকেই প্রত্যক্ষ করেছিল বিশেষ করে ওই বিল্ডিংয়ে যারা ছিল তারা পুলিশে নির্যাতনের সেই চিত্র এখনো ভুলতে পারেনা । পুলিশ তাদের পেটাতে পেটাতে ‘পুলিশ ভ্যানে’ তুলেছিল। যাদের বয়স হয়তো আপনার আমার ছেলের চাইতেও ছোট। জানিনা তাদের ভাগ্যে কি ঘটেছে । লোকমুখে শুনেছিলাম ছাত্রদেরকে পেটাতে পেটাতে হাত পা ভেঙ্গে দিয়েছিল এবং আশুলিয়ার থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল। জানা গেছে, আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনে এখনো উত্তরার আফসার চেয়ারম্যানের লোকজন এই বাড়িতে আসা-যাওয়া করে। এই পলাশ ও রোকন ১৮ নম্বর রোডের গেট বন্ধ করে দিয়ে মোটর গ্যারেজ গুলোকেনির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দিয়েছে প্রতিদিন এসব মার্কেট ও ফুটপাত থেকে বিপুল পরিমাণ টাকা চাঁদা উঠে। জানা গেছে ওই টাকা সে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যয় করছে। এই টাকার ভাগ পাচ্ছে উত্তরা ৭ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির লোকজন। সম্প্রতি তাদের বিরুদ্ধে উত্তরা থানায় দুটি জিডি হয়েছে। একজন সাংবাদিক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
সর্বশেষঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিয়েছিল
পলাশ-রোকন গং
-
Reporter Name - Update Time : ০৩:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- ২০২ Time View
Tag :
natndesh24 Natun Desh Natun Desh 24 নতুন দেশ নতুন দেশ 24 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিয়েছিল পলাশ-রোকন গং
Popular Post















