১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানিকগঞ্জে এনসিপি’র সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৫৭ Time View

মানিকগঞ্জে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল কমিউনিটি পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা শাখা।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টায় শহরের এনসিপি জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী এএইচএম মাহফুজ, গালিবুর রহমান গালিব, কাজী হারুনুর রশিদ পিন্টু, নোযাব আলী, সদস্য যোবায়ের আহমেদ, মহিদুর রহমান জুলাই যোদ্ধা জামিল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে যুগ্ম সমন্বয়কারী এএইচএম মাহফুজ বলেন,

“রাব্বি নামে কাউকে আমরা চিনি না, তাকে হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। একটি কুচক্রী মহল তাকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে সংবাদমাধ্যমে যে বক্তব্য দিয়েছে— আমরা মামলা থেকে কারও নাম কেটে দেওয়ার জন্য হুমকি দিয়েছি— এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার বলেন,

“রাব্বি নামে কোনো জুলাই যোদ্ধা আছে, আমরা তা জানতাম না। সে সংবাদমাধ্যমে যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। সে বিভিন্ন মানুষের নামে মামলা দিয়ে টাকা নিচ্ছে— এ ধরনের একাধিক প্রমাণ আমাদের কাছে রয়েছে।”

সংবাদ সম্মেলনে বক্তারা জাতীয় স্বার্থে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও যাচাই-বাছাই করা সংবাদ প্রকাশের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

মানিকগঞ্জে এনসিপি’র সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

Update Time : ১০:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫