বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা মৎস্যজীবী দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আহ্বায়ক অ্যাডভোকেট সুভাষচন্দ্র রাজবংশী ও সচিব অ্যাডভোকেট মোঃ মামুন মিয়ার নেতৃত্বে মানিকগঞ্জ জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বলেন, আমাদের দেশের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, এখন আমাদের কাজ গণতন্ত্র রক্ষা করা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় মৎস্যজীবী দলের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকা।
নিজস্ব প্রতিবেদক : 















