০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিএনপির প্রার্থী রিতার পক্ষে সাটুরিয়া মহিলা দলের বিশাল মিছিল

মানিকগঞ্জ – ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা পক্ষে সাটুরিয়া উপজেলা বিএনপি মহিলা দলের বিশাল মিছিল ও শোডাউন করেছে।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে বালিয়াটি জমিদার বাড়ির সামনে থেকে শুরু হয়ে বালিয়াটি- সাটুরিয়া সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সাটুরিয়া বাজারের সকল সড়কে মিছিল করেন।

সাটুরিয়া উপজেলা মহিলা দলের আহাবয়ক ছাহেরা বেগম এবং সদস্য সচিব ও সাবেক সাটুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তারের নেতৃত্বে মিছিল ও শোডাউন করেন।

সাটুরিয়া বাজারে মিছিল শেষে তারা মানিকগঞ্জ – ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

সাটুরিয়া উপজেলা মহিলা দলের সদস্য সচিব ও সাবেক সাটুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার বলেন, এ মিছিলে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন ছাড়াও প্রায় ৮১ টি ওয়ার্ডের মহিলা দলের শত শত নেত্রীরা অংশগ্রহণ করেন। আমার নেত্রী জেলা বিএনপির আহবায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি মনোনীত মানিকগঞ্জ- সাটুরিয়া ৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বিগত ১৭ বছর আমাদের আগলে রেখেছেন। এখন আমাদের তাকে দেবার পালা। আমরা আফরোজা খানম রিতা পক্ষে যেখানে ভোট চাইতে যাই, নারী ভোটাররা আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। মহিলারা শুধু বলেন, বিগত সময়ে আমরা ভোট দিতে পারি নাই, এবার আমারা রিতা আপাকেই বিজয়ী করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

বিএনপির প্রার্থী রিতার পক্ষে সাটুরিয়া মহিলা দলের বিশাল মিছিল

Update Time : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬