০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিশ্ব স্বাস্থ্য দিবসে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল)  সকাল ১০ টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের সিভিল সার্জন। সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং সকলের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সিভিল সার্জন ডা: মোফাখখারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে টেকসই ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এজন্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা বাড়ানো জরুরি।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যখাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের সেই দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

বিশ্ব স্বাস্থ্য দিবসে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬