মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের অটোরিকশা চালক রফিক মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অটোরিকশা চালকরা, নিহতের পরিবার ও এলাকাবাসী।
রোববার (২৯ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রিপন, সবিজ ও আরমানের ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রফিক মিয়া একজন পরিশ্রমী অটোরিকশা চালক ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহতের পরিবার জানায়, তারা এই নির্মম হত্যার সঠিক বিচার চান। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে ঘাতকদের ফাঁসি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
নিজস্ব প্রতিবেদ : 















