০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজে নেতৃত্বের পরিবর্তন

মানিকগঞ্জে রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের নেতৃত্বে পরিবর্তন এসেছে। বিদায়ী সভাপতি আলী আশরাফকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ডা.মো. নাসিমুল ইসলাম। 

বৃহস্পতিবার সকালে ১১টার সময়  কলেজ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো: খোরশেদ আলম, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মো: সেলিম আলদীন, কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল মালেক, ম্যানেজিং কমিটির সদস্য  মো. নূর হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, এবং কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বিদায়ী সভাপতি আলী আশরাফ বলেন,
“রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজের উন্নয়নে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করেছি। নতুন সভাপতি ড. ডা. নাসিমুল ইসলামের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে—এটাই আমার প্রত্যাশা।”

নতুন সভাপতি ড.ডা. নাসিমুল ইসলাম বলেন,
“এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আমি কলেজের শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও সময়োপযোগী করতে কাজ করবো। শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের সহযোগিতা নিয়ে রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

অধ্যক্ষ মো:খোরশেদ আলম বলেন,
“সাবেক সভাপতি আলী আশরাফ কলেজের উন্নয়নে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। নতুন সভাপতির নেতৃত্বে কলেজ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানের শেষে বিদায়ী সভাপতি আলী আশরাফকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নতুন সভাপতিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শিক্ষকবৃন্দ। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিতদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজে নেতৃত্বের পরিবর্তন

Update Time : ০৮:৪২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫