০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাবেক এমপি মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকাসহ মানিকগঞ্জ জেলায় অবস্থিত একাধিক বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে— ঢাকার মহাখালীতে মমতাজ বেগমের নামে থাকা পাঁচ কাঠা জমিসহ একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে পাঁচ শতক জমিসহ চারতলা বাড়ি, মানিকগঞ্জ জেলার সিংগাইরে ২১ শতক জমিসহ একটি দুইতলা বাড়ি এবং ১ হাজার ৩১২ বর্গফুট আয়তনের আরেকটি দুইতলা বাড়ি। এছাড়া পূর্বাচল নিউটাউনে ৯ কাঠা জমি, মানিকগঞ্জে ১২ শতক জমি এবং সিংগাইর থানাধীন এলাকায় ৪১২ শতক কৃষি জমিও ক্রোকের আওতায় এসেছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালীন সময়ে যাতে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্টরা সম্পদ হস্তান্তর বা আত্মসাৎ করতে না পারেন, সে জন্য ব্যাংক হিসাব ও অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ এবং স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন বলে আদালতে আবেদন জানায় দুদক।

আদালত দুদকের আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে উল্লিখিত সম্পত্তিসমূহ ক্রোকের নির্দেশ দেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম অনুসন্ধান শেষে গ্রহণ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

সাবেক এমপি মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

Update Time : ০৪:১৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬