০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বলড়া ইউনিয়ন যুবদলের ২নং ওয়ার্ড কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার। আরও বক্তব্য দেন বলড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. আক্কাস, দপ্তর সম্পাদক মো. রাকিব হোসেন রবিন এবং কোষাধ্যক্ষ দেওয়ান আব্দুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন বলড়া ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বলড়া ইউনিয়ন যুবদলের ২নং ওয়ার্ড সভাপতি শেখ মহসিন, সাধারণ সম্পাদক মো. রুবেল এবং ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ মো. রিপন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শোকবার্তায় উপস্থিত বক্তারা বলেন, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

Update Time : ০১:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬