১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সাভার বাকধনিয়া সাব-ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আনোয়ার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। 

ঢাকার সাভার উপজেলার বাকধনিয়া সাব-ইউনিয়ন ভূমি অফিসকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে অফিসটির কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে। 

সেবাগ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা নিতে অফিসে গেলে সেবাগ্রহীতাদের নানা অজুহাতে বারবার ঘোরানো হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করে দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত কাজ করে দেওয়া হয়।

ভুক্তভোগী কয়েকজন জানান, সরকারি ফি জমা দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করা হয়। অনেক ক্ষেত্রে টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ফাইল দীর্ঘদিন ধরে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন তারা। এতে করে সাধারণ মানুষকে অযথা সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

স্থানীয়দের মতে, ভূমি অফিসে দালালচক্র সক্রিয় থাকায় সাধারণ মানুষকে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। ফলে সরকারি সেবা পেতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ সেবাগ্রহীতারা।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাটুরিয়ায় এতিম শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

সাভার বাকধনিয়া সাব-ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আনোয়ার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। 

Update Time : ০৫:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬