ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের মাধ্যমে নামজারি বাণিজ্যের অভিযোগ উঠেছে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে। সেবা নিতে আসা ভুক্তভোগীদের দাবি, দালাল ছাড়া এখানে কোনো কাজই হয় না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের ভেতরেই একটি দালাল চক্র সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিটি নামজারি (মিউটেশন) ফাইলের পিছনে দালাল চক্রের সদস্যদের নাম লিখে রাখা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের দাবি, যেসব ফাইলের পিছনে কোনো দালালের নাম উল্লেখ থাকে না, সেসব ফাইল বিভিন্ন অজুহাতে বাতিল করে দেওয়া হয় বা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়।
ভুক্তভোগীরা জানান, বাধ্য হয়ে অনেকেই দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিয়ে কাজ করাতে হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সূয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, “আমি বিষয়টি এসিল্যান্ড স্যারকে জানিয়ে রেখেছি, আপনারা যা খুশি করতে পারেন।”
স্থানীয়দের দাবি, ভূমি অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী দালাল সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং তাদের সহযোগিতায়ই এই অনিয়ম চলছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সর্বশেষঃ
সূয়াপুর ইউনিয়ন ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: অভিযোগের কেন্দ্রে উপ-সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক
-
নিজস্ব প্রতিবেদক : - Update Time : ০৯:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- ৭০ Time View
Tag :
Popular Post
















