মানিকগঞ্জ-২(সিংগাইর-হরিরামপুর ও সদর আংশিক ভাড়ারিয়া-হাটিপাড়া) নির্বাচনী আসনের অংশ বিশেষ এ ১১ দলীয় ইসলামী ঐক্য জোটের মনোনীত পদপ্রার্থী শেখ মোঃ সালাউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগ ও লিফট বিতরণ করা হয় ।
৮ ই ফেব্রুয়ারী রবিবার উপজেলার আন্ধারমানিক বাজার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক প্রদক্ষিন করে উপজেলা চত্বর হয়ে পূর্নরায় লেছড়াগঞ্জ গিয়ে শান্তিপূর্ণ মিছিল শেষ হয়।
ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে দেয়াল ঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান স্থানীয় নেতাকর্মীরা ।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খেলাফত মজলিসের মনোনীত পদপ্রার্থী শেখ সালাউদ্দিন আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ লোকমান হোসেন ও নায়েবে আমীর সিকান্দার আবু জাফর, ইসলাম ছাত্র শিবির হরিরামপুর উপজেলার শাখার সভাপতি টিপু সুলতান।
এছাড়াও খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১১ দলীয় ইসলামী ঐক্য জোটের মনোনীত পদপ্রার্থী শেখ মোঃ সালাউদ্দিন আহমেদ জানান,নদীভাঙ্গণ কবলিত অসহায় দুঃস্থ মেহনতী খেটে খাওয়া মানুষের পাশে দাড়াতে চাই এবং পদ্মা নদীর স্থায়ী বাধ নির্মানের কাজ করা সহ কৃষিকাজে আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করা লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরে জানান, দলমত নির্বিশেষে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বির্নিমানে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান করেন।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: 















