০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে প্রথম বার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম (রিতা)।

স্বাধীনতার পর মানিকগঞ্জে একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে মানিকগঞ্জ-৩(১৭০) আসনে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন আফরোজা খানম রিতা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন তিনি।

তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

তিনি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় মানিকগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য,মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।

তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন; তিনি মন্ত্রীও ছিলেন।

বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন আফরোজা খানম।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার বাবা হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।

এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন তিনি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আফরোজা খানম।

২০১০ সালে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর, ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সাধারণ মানুষের প্রত্যাশা, ঢাকার খুব কাছের জেলা হয়েও বিগত সময়ে মানিকগঞ্জে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।

আফরোজা খানম রিতা মন্ত্রী হিসেবে এবার অবহেলিত এই জেলার উন্নয়নসহ সারা দেশের জন্য উন্নয়নমূলক কাজ করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে প্রথম বার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম (রিতা)।

Update Time : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬