১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পার হলেও মেলেনি সন্ধান, উদ্ধারে সাটুরিয়া থানায় পরিবারের লিখিত অভিযোগ

মানিকগঞ্জে কলেজছাত্রী রিয়া নিখোঁজের ৪১ দিন পার, মেলেনি সন্ধান

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকা থেকে সরকারি বিএম ডিগ্রি কলেজের এক ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়া ওই ছাত্রীর নাম রিয়া আক্তার। গত ১৩ আগস্ট সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ ৪১ দিন (প্রায় দেড় মাস) পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

রিয়া আক্তার সাটুরিয়ার দরগ্রাম এলাকার মো. গোলাম রব্বানীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সকালে প্রতিদিনের মতো কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়া। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে রিয়ার বাবা মো. গোলাম রব্বানী বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পর থেকে তদন্ত শুরু করলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও এখন পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রীর কোনো হদিস মেলাতে পারেনি। এদিকে দীর্ঘদিন ধরে মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় গভীর উদ্বেগ, উৎকণ্ঠা আর চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন রিয়ার পরিবারের সদস্যরা। রিয়াকে দ্রুত সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁর স্বজনরা।

জাতীয় দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, কোনো সহৃদয় ব্যক্তি যদি রিয়া আক্তারের সন্ধান পেয়ে থাকেন, তবে সাটুরিয়া থানা পুলিশ অথবা নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ভোক্তাদের সাথে প্রতারণা: মানিকগঞ্জে টয়লেটে মাংস ধোয়ার অপরাধে ৩ বিরিয়ানি হাউজ সিলগালা ও জরিমানা

পার হলেও মেলেনি সন্ধান, উদ্ধারে সাটুরিয়া থানায় পরিবারের লিখিত অভিযোগ

মানিকগঞ্জে কলেজছাত্রী রিয়া নিখোঁজের ৪১ দিন পার, মেলেনি সন্ধান

Update Time : ০৬:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬