মানিকগঞ্জের হরিরামপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ আফজাল হোসাইনকে ফুলেল ভালোবাসা ও শুভেচ্ছায় বিদায় জানানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হরিরামপুর থানায় নবাগত ওসির দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী ওসির বিদায় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিরামপুর থানার রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবাগত ওসি তৌফিক আজমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী ওসি মুহাম্মদ আফজাল হোসাইনকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বিদায়ী ওসি মুহাম্মদ আফজাল হোসাইনের দায়িত্ব পালনকালে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এ সময় নবাগত ওসি তৌফিক আজম হরিরামপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদায়ী ওসিকে বিদায় এবং নবাগত ওসিকে বরণ করে নেওয়া হয়।
মোহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার। 
















