১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক হরিরামপুর গড়ার প্রত্যয়

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক হরিরামপুর গড়ার প্রত্যয় হাজী ওবায়দুর রহমানের।

মানিকগঞ্জের হরিরামপুরে আসন্ন ৭ম উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান (বাবুল)।

তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

হাজী ওবায়দুর রহমান ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দড়িকান্দি সারোয়ার হোসেন হাফিজিয়া আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে নদীভাঙনকবলিত ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

ব্যবসার পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন ওবায়দুর রহমান। তার সমর্থকদের দাবি, বিভিন্ন সময়ে তিনি রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এবং মামলা, হামলা ও কারাভোগসহ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় পর্যায়ে তার সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিশেষ করে নদীভাঙন ও বিভিন্নভাবে অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

হাজী ওবায়দুর রহমান বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করতে চান। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “জনগণের সমর্থন পেলে হরিরামপুরকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। হরিরামপুরের মা-মাটি ও গণমানুষের স্বার্থে বিগত দিনে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ভোক্তাদের সাথে প্রতারণা: মানিকগঞ্জে টয়লেটে মাংস ধোয়ার অপরাধে ৩ বিরিয়ানি হাউজ সিলগালা ও জরিমানা

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক হরিরামপুর গড়ার প্রত্যয়

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক হরিরামপুর গড়ার প্রত্যয় হাজী ওবায়দুর রহমানের।

Update Time : ০৭:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬