নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি পৃথক স্থানে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজন কিশোরী এবং একজন অজ্ঞাতপরিচয় নারী রয়েছেন।
শনিবার (২২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান-উল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. রফিক মিয়ার মেয়ে।
একই দিনে পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
এ ছাড়া মধ্যবরুন্ডী এলাকা থেকে আফসানা আক্তার (১৬) নামে আরেক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আহাদ আলীর মেয়ে।
ওসি এস এম আমান-উল্লা আরও জানান, আফসানা ও তনিমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নদীতে পাওয়া মরদেহের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষঃ
মানিকগঞ্জে পৃথক স্থানে তিন নারীর মরদেহ উদ্ধার
-
Reporter Name - Update Time : ০৪:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- ২১৮ Time View
Tag :
natndesh24 Natun Desh Natun Desh 24 নতুন দেশ নতুন দেশ 24 মানিকগঞ্জে পৃথক স্থানে তিন নারীর মরদেহ উদ্ধার
Popular Post
















