নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন জেলা বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মেলা মাঠ সংলগ্ন শহীদ মিনারে বিকেল ৪.৩০ ঘটিকার সময় দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন হাবুসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ওমর ফারুকসহ সকল নেতৃবৃন্দ।

Reporter Name 

















