০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৯১ Time View

জাহিদ মোল্লা ষ্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেন আলেম-উলামা,বৈষম্যবিরোধী ছাত্র ও সচেতন জনতা। তারা জেলা প্রশাসকের নিকট ডেরা রিসোর্ট, আবাসিক হোটেল ও বিভিন্ন ফ্ল্যাটে মাদকের আড্ডাসহ নানা ধরনের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে স্বারকলিপি দিয়েছেন

আজ রোববার বেলা ১১ টায় মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুফতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের সঞ্চালনায় উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা জুবায়ের হুসাইন ফয়জী, মাওলানা আব্দুর রহমান নাদেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আশিকুর রহমান সানোয়ার, মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে অবস্থিত ডেরা রিসোর্ট বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রভাবশালী নেতাদের ছত্র-ছায়ায় অসৎ উদ্দেশ্যে গড়ে উঠে। শুরুতে গরুর ফার্ম করার নামে অদৃশ্য ক্ষমতাবলে জোরপূর্বক জমি ক্রয় করে পরবর্তীতে রিসোর্ট করা হয়। রিসোর্টে বিনোদন ও অবকাশ যাপনের অন্তরালে চলছে মাদকসহ সকল অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ। সম্প্রতি রিসোর্ট কর্তৃপক্ষ একটি মদের বার খোলার অনুমোদনের জন্য জোর তদবীর চালাচ্ছে।
বক্তারা অবিলম্বে ডেরা রিসোর্টসহ সন্দেহজনক সকল রিসোর্ট, আবাসিক হোটেল ও সন্দেহজনক ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির যাবি জানান। বক্তারা আরো বলেন সকল প্রকার মদের লাইসেন্স বাতিল করা এবং কোনভাবে অনুমোদন না দেয়া, মাদক ও সকল প্রকার অনৈতিককাজের বিরুদ্ধে প্রশাসনের সার্বক্ষণিক তৎপরতা,অভিযান পরিচালনা, ও মাদকমুক্ত মানিকগঞ্জ গড়তে প্রশাসন এবং স্থানীয় আলেম-উলামা, ছাত্রজনতার সমন্বয়ে মাদক বিরোধী মনিটারিং সেল গঠনকরাসহ বিভিন্ন দাবী জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি

Update Time : ০২:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪