আপেল মাহমুদ চৌধুরী স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি কর্মশালা বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মশালায় অংশ নেন সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরুণ-তরুণীরা।সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদ বিএসসি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসাইন।কর্মশালায় সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ থেকে প্রতিটি দলে তিনজন করে ৩৬ জন তরুণ-তরুণী অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থাপনা, বিশ্লেষণ এবং দলগত কাজের ওপর ভিত্তি করে তিনটি দলকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ঘোষণা করা হয়।চ্যাম্পিয়ন দলের সদস্যরা এখন জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। কর্মশালা শেষে বিজয়ী দলের সদস্যদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, “তারুণ্যের উদ্ভাবনী চিন্তা-ভাবনাগুলো আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখবে। এই কর্মশালার মাধ্যমে তরুণরা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পেয়েছে।”অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সংবাদকর্মী এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
Reporter Name 









