মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের পুনর্ণিমিলনী ও ক্রিকেট উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি শুক্রবার বেলা ১০ টায় কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শাহেলা পারভীন কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শাহেলা পারভীনের শুভ উদ্বোধনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীর সার্বিক সহযোগিতায় প্রাক্তন ছাত্র মোঃ শামসুজ্জামান পারভেজের সঞ্চালনায়
উক্ত খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রথমে পবিত্র কুরআন তিলায়তের মাধ্যমে পরবর্তী জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,সিক্সার সাইট টুর্নামেন্ট নক আউট পদ্ধতিতে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশগ্রহণকারী দল হিসেবে,দূরন্ত -২০০৮,অধ্যায়-১৫,ইউনিক-১৭,ক্লাস অফ-২০২০,বিধ্বংসী -২০২১,স্মরণীয় -২২,ওয়ারিয়র্স -২০২৩,স্মৃতিময়-২০২৪ ও তারুণ্য -২৫ মোট ৯ টি দলের অংশ গ্রহনে খেলাটি প্রানবন্ত হয়।
দূরান্ত -২০০৮ ব্যাচের মোঃ সাইফুল শিকদার জানান,ক্রিকেট উৎসব -২০২৫ এর সাফল্য কামনা করছি এবং উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে খেলাটি পরিচালিত হচ্ছে।
ইউনিক-১৭ ব্যাচের মীর শওকত হোসেন জানান,আমরা ৩ বারের চ্যাম্পিয়ান এবারো ভালো কিছুর প্রত্যাশা নিয়েই মাঠে আছি।
স্মরনীয় -২২ ব্যাচের সৌরভ মৃধা আরো জানান,খেলার সাফল্য কামনা সহ ভালো কিছুর প্রত্যাশা কামনা করছি।
মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার: 














