০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর ১৪তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত

ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা মোড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর ১৪তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক।

রবিবার (১৯ অক্টোবর ) বিকেলে মিলাদ,ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী এই পবিত্র ওরশে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত-আশেকান, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকাটি পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পয়লা ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন (মানিক)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তেরশ্রী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও যুবদল নেতা জনাব জহিরুল ইসলাম শওকত।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এ্যাডভোকেট মামুন মিয়া।

প্রধান অতিথি মোঃ মোশারফ হোসেন (মানিক) তাঁর বক্তব্যে বলেন, “খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর শিক্ষা ও আদর্শ আজও মানবকল্যাণে আলোকবর্তিকা হয়ে আছে। তাঁর দেখানো পথে চললে সমাজে ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।”

উদ্বোধক জহিরুল ইসলাম শওকত বলেন, “এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান মানুষকে ঐক্যবদ্ধ করে, সামাজিক বন্ধন দৃঢ় করে তোলে। তরুণ প্রজন্মের মাঝে আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আরও বাড়াতে হবে।” 

সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট মামুন মিয়া বলেন,

“ওরশ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের আত্মশুদ্ধি ও মানবসেবার অঙ্গীকারের দিন। এমন আয়োজন সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” পরিশেষে তিনি তার বক্তব্য আয়োজক কমিটির  সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করেন। 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পয়লা অটোবাইক মালিক সমিতি, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র এলাকাবাসী ও খাদেমগণ।

অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা রাখেন পয়লা ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফারুক হোসেন, তেরশ্রী স্পোর্টিং ক্লাবের সভাপতি আবু বকর ঠাকুর, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম নাহিদ, মুসা মীর,সুজন মন্ডল, যুবদল নেতার মান্না, বজলু, কাজী রেজাউল করিম, মোঃ খাজা গরীবে নেওয়াজ (মালিক, গরীবে নেওয়াজ ইলেক্ট্রনিক্স, তেলশ্রী বাজার), মোঃ যুবরাজ মিয়া, মোঃ সায়েম খান ও মোঃ বাবুল হোসেনসহ এলাকার খাজা হাসে কেন ভক্তবৃন্দ। 

বারেক মোল্লা ও টিটু প্রধানের সঞ্চালনায়  পবিত্র ওরশে  দোয়া মাহফিল, তাবারুক বিতরণ ও খাজা সম্পর্কিত কিছু গানের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর ১৪তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত

খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর ১৪তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫