নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব” নামে এক সংগঠন। ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট মোঃ মামুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির শিবালয় প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে “ফ্যামিলি ডে ও লঞ্চ ভ্রমণ-২০২৫” উপলক্ষে ইউ কে বিচ রাজবাড়ী রিসোর্টে এক আনন্দঘন পরিবেশে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। পরিবার-পরিজনসহ সাংবাদিক সদস্যদের উপস্থিতিতে দিনব্যাপী এই অনুষ্ঠান উৎসবের আমেজে মুখরিত ছিল।
নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন—
সহ-সভাপতি: চ্যানেল আইয়ের মো:আতোয়ার শিকদার ও দৈনিক নতুন দেশ পত্রিকার জাহিদ মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক: দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক: দৈনিক আজকের প্রত্যাশার জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক: দৈনিক আজকের বসুন্ধরার শাহাদুর রহমান সুজন, অর্থ সম্পাদক: ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান সেন্টু, ক্রীড়া সম্পাদক: এশিয়ান টিভির সাটুরিয়া প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক: মুভি বাংলা টেলিভিশন এর প্রতিনিধি মোঃ আমিনুর ইসলাম, প্রচার সম্পাদক: দৈনিক অগ্নিশিখা পত্রিকার রেজাউল করিম (রেজা) এছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের প্রতিনিধিরা কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতি এডভোকেট মোঃ মামুন মিয়া বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। জনগণের কল্যাণে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব হবে সত্য, ন্যায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।”
নিজস্ব প্রতিনিধি: 















