ঢাকার ধামরাই উপজেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বুচাই পাগলার মাজার পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরিদর্শনকালে তিনি মাজারে জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।
এ সময় প্রেস সচিব মাজার সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাজারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো সংরক্ষণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব স্থাপনা আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ—এগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এলাকাবাসী প্রেস সচিবের আগমনকে স্বাগত জানান এবং মাজারকেন্দ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার : 














