মানিকগঞ্জের ঘিওরে সুরুজ খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র ও যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান, রিয়েল ক্যাপিটা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান রিপন, আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ এফবিসিসিআই-এর পরিচালক শাহজাহান মজনু, এবং সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম রাজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সুরুজ খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ছাত্র ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত।”
তিনি আরও বলেন, বর্তমানে যুবসমাজ মোবাইল আসক্তি ও মাদকের মতো নেতিবাচক বিষয়ের দিকে ঝুঁকে পড়ছে। এসব থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ছাত্র-যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের মাঝে ফুটবল, জার্সি ও নেটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
নিজস্ব প্রতিবেদক : 















