০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে বিএনপি আইনজীবী ফোরাম নির্বাচনে সভাপতি মেজবাউল হক, সম্পাদক মহিউদ্দিন স্বপন নির্বাচিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ জেলা বার ইউনিটের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা ১১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ পান ৮৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন ১১২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এম এম সফিউল আজম পান ৯৩ ভোট।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট সুভাষ রাজবংশী ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জিন্নত আলী পান ৪২ ভোট। একই পদে অন্য প্রার্থীরা — অ্যাডভোকেট শরিফ উদ্দিন মিজান ৩৪, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মোল্লা ৩২ এবং অ্যাডভোকেট সোলায়মান হোসেন সেন্টু ২৮ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট আওলাদ হোসেন ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহিদ পান ৪১ ভোট। অন্য দুই প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা পান ২৮ ভোট এবং অ্যাডভোকেট বজলুর রহমান পান ২৫ ভোট।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের চারতলার সম্মেলন কক্ষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১৫ জন ভোটারের মধ্যে ২০৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজাদ হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল খান ও অ্যাডভোকেট হুমায়ুন কবীর।

এর আগে নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় ইউনিটের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আতাউর রহমান ভূঁইয়া ফরিদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য-সচিব অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

মানিকগঞ্জে বিএনপি আইনজীবী ফোরাম নির্বাচনে সভাপতি মেজবাউল হক, সম্পাদক মহিউদ্দিন স্বপন নির্বাচিত

Update Time : ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫