০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১০ Time View

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জে রাজীবপুর আদর্শ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকার সময় রাজীবপুর কলেজ মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রিড়া প্রতিযোগিতায় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ এবং উদ্বোধক হিসেবে ছিলেন এস.এম. জুয়াহেরুর রহমান চুয়েল। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ছাত্র ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের প্রতিযোগিতার বিষয়গুলো ছিল বেশ বৈচিত্র্যপূর্ণ।
ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কলেজের বিশাল মাঠ যেভাবে সাজানো হয়েছিল তা সবার দৃষ্টি কেড়েছে। তাছাড়া ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও ছিল অত্যন্ত চমৎকার। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন, পায়রা ওড়ানো, মশাল প্রজ্বলন, প্রতিযোগীদের কুচকাওয়াজ ইত্যাদি আনুষ্ঠানিকতা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ‘যেমন খুশি তেমন সাজো’ এই খেলায় যারা অংশ নিয়েছে তারাও অত্যন্ত রুচিবোধের পরিচয় দিয়েছে। এছাড়া অনুষ্ঠানের ধারাবর্ণনা ছিল চমৎকার। অনুষ্ঠানটি সফল করতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।
এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে, ক্রীড়ানুষ্ঠান কলেজের সুনাম বৃদ্ধি করেছে এবং সহশিক্ষা কার্যক্রমের চর্চায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে।
পরিশেষে তিনি,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ান করার জন্য শিক্ষক ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট দিকনির্দেশনা গুলো বর্ণনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত ।

রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা

Update Time : ০৪:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫