
নাজির আহমেদ, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে মৌচাক সাহিত্য সংসদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. আলী আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য ও শিক্ষা অনুরাগী ফিরোজ আহমেদ সরকার, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মালেক এবং ধানকোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওবায়দুর হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। দাতা সদস্য ফিরোজ আহমেদ সরকার বলেন, “তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে এই কলেজ। ভালো ফলাফল করলেই এই কলেজ মানিকগঞ্জে অনন্য অবদান রাখবে।”
প্রধান অতিথির বক্তব্যে মো. আলী আশরাফ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড—এই চেতনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে বিশেষ ভূমিকা রাখেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করেছেন। তারেক রহমান আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন।”
অনুষ্ঠান শেষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। পরে ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়
Reporter Name 




















